শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন




খেলাকে খেলা হিসেবে নেয়াই ভালো: মৌসুমী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ৮:০৩ am
Arifa Pervin Zaman Moushumi film actress অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী
file pic

ছোটবেলা থেকেই ফুটবল খেলা পছন্দ করি। সিনেমায় কাজ শুরুর পর শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও সময় করে খেলা দেখতাম। আমার প্রিয় দল ব্রাজিল। ছোটবেলা থেকেই আমি দলটিকে সমর্থন করি। শুধু আমি একা নই, আমার পরিবারের অন্য সদস্যরাও ব্রাজিলের সাপোর্টার।

আমরা ফুটবল বিশ্বকাপ এলে নিয়মিত সবাই মিলে খেলা উপভোগ করি। এবারো তার ব্যতিক্রম নয়। এবারের বিশ্বকাপটি অঘটনের বিশ্বকাপও বটে! কারণ যে দলগুলো অতীতে ভালো খেলেছিল, এখন তাদের নিয়ে প্রেডিকশন করা যাচ্ছে না। নন ফেভারিট দলগুলো বেশি ভালো করছে এবার। প্রথম রাউন্ডে ব্রাজিল ক্যামেরুনের সঙ্গে হেরেছে।

খারাপ লেগেছে খুব। সে খারাপ লাগাটা উসুল হয়ে গেছে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে। তিনি বলেন, আমি প্রত্যাশা করি, এবারের বিশ্বকাপ ট্রফি ব্রাজিল নেবে। তবে যারা ফুটবল বিশ্বকাপের খেলা উপভোগ করছেন তাদের কাছে আমার অনুরোধ, খেলা বিনোদনের একটি মাধ্যম। খেলাকে খেলা হিসেবে নেয়াই ভালো।

একে-অপরের সঙ্গে বিবাদে জড়ানো উচিত নয়। এটিকে উপলক্ষ করে কেউ যেন বিবাদে না জড়ান। এবার গণমাধ্যমে কিছু খবর আমাদের কষ্ট দিচ্ছে। খেলা নিয়ে তর্কবিতর্ক চাই না। যে দল ভালো খেলবে সে দল বিজয়ী হবে- এটাই স্বাভাবিক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD