সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন




পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলবে জুনে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩ ২:২২ am
রেললাইন রেল লাইন padma bridge toll plaza Padma Bridge Bridges Padma Multipurpose Bridge padma Bangladesh Bridge Authority ‎বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতু বহুমুখী Padma Bridge Rail পদ্মা সেতু রেল rail পদ্মা
file pic

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলতি বছরের জুনে রেল চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে রেলমন্ত্রী একথা জানান।

তিনি আরও বলেন, পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ৭৩ শতাংশ কাজ হয়েছে।

কাজের সুবিধার জন্য ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেল চলাচল বন্ধ রাখা হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি। এখানে কাজে যে অগ্রগতি সেখানে আমরা আশা করছি যে আগামী জুনে আমার ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু করতে পারব। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’

মন্ত্রী আরও বলেন, ‘সামনে একটি নির্বাচন আছে। নির্বাচনের বছরে তিন ভাগে প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে টাইমলাইন ঠিক করেছিলাম। ভাঙ্গা পর্যন্ত রেললাইন ছিল, তার সঙ্গে কানেক্ট করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারব। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। আর এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ শতাংশ কাজ হয়েছে। এ সময় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবীর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD