শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন




যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে শিশুসহ নিহত ৬

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩ ১:৩০ pm
TRAFFIC ট্রাফিক accidents highway hig hway road crash uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident accident road crash usa police Dhaka Metropolitan Polic dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ police
file pic

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এটি একটি পরিকল্পিত হামলা, যা গ্যাং ও মাদক সংশ্লিষ্ট সহিংসতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। খবর এএফপি’র।

পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে দুজন ব্যক্তি বাড়িটিতে হামলা চালিয়ে গুলি চালান বলে ধারণা করছেন তারা।

একজন প্রতিবেশী পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির ভিতরে ও বাইরে নিহতদের পড়ে থাকতে দেখে পুলিশ।

তুলারে কাউন্টি শেরিফ অফিসের শেরিফ মাইক বউড্রোক্স বলেন, পুরও পরিস্থিতি মর্মান্তিক। আমরা একজন ১৭ বছর বয়সী মা ও (তার) ছয় মাস বয়সী শিশুর মরদেহও পেয়েছি। তাদের উভয়ের মাথায় গুলি করা হয়েছে। ভবনের ভিতরে লুকিয়ে থাকায় হামলা থেকে বেঁচে যান দুইজন।

শেরিফ বলেন, এ ঘটনায় আহত কয়েকজনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আহতদের মধ্যে একজন মারা যান।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এটি কোনো বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়। পরিবারটিকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালানো হয়েছে। এই ঘটনার সঙ্গে গ্যাং ও মাদকদ্রব্যের তদন্তের যোগসূত্র রয়েছে। এক সপ্তাহ আগে এই বাসভবনে মাদক তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD