মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন




ওটিটি প্ল্যাটফরমেই ব্যস্ত হচ্ছেন মেহজাবিন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩ ১:০৮ pm
Mehazabien Chowdhury actress model মডেল অভিনেত্রী মেহজাবিন মেহেজাবিন চৌধুরী
file pic

বর্তমান সময়ের নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। টেলিভিশন অথবা অনলাইন মাধ্যম সবখানেই তার বিচরণ লক্ষ্য করা যায়। আর যেখানেই কাজ করেছেন সেখানেই সফলতা পেয়েছেন তিনি। তবে এবার তার ভক্তদের জন্য সামান্য দুঃখের সংবাদ এলো।

তিনি জানালেন, নাটকের কাজ কমিয়ে দিচ্ছেন। আবার স্বস্তির খবর হলো ওটিটি প্ল্যাটফরমেই বেশি ব্যস্ত হচ্ছেন এ তারকা। রোববার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে নিজের অভিনীত ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজের প্রিমিয়ারে এমনটা জানান মেহজাবিন। এ তারকা বলেন, আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে। মনেরমতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করবো।

আবার আসবো। মেহজাবিন সরাসরি নাটক ছাড়ার ঘোষণা না দিলেও পরোক্ষভাবে বোঝালেন এখন তিনি ওটিটি প্ল্যাটফরমেই কাজ করতে চান। তবে কখনো ভালো চিত্রনাট্য পেলে নাটকে অভিনয় করবেন। এই কৌশলী বক্তব্যের মাধ্যমে নাটকের ভক্তদের আশাহত করলেন না।

মেহজাবিন আরও বলেন, আমরাই যদি কনটিনিউ করি তাহলে তো হবে না। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের। আবার অন্যদের জন্যও জায়গা করে দিতে হবে। এখন অনেকেই ভালো করছে ইয়াং জেনারেশনের। তাদের জায়গা দিতে হবে। তারা অনেক ভালো করুক। আমি মনে করি ওদের সাপোর্ট দরকার। নাটকের মাঠ নতুনদের জন্য ছেড়ে দিয়ে ওটিটি প্ল্যাটফরমে নিজেকে নিয়ে অন্য পরিকল্পনা সাজাচ্ছেন মেহজাবিন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD