সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন




ইসলামিক ফাউন্ডেশনে হজ নিবন্ধন সেবাকেন্দ্র চালু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ৪:৩৭ pm
Islamic Foundation Bangladesh ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ islamic foundation Ministry of Religious
file pic

ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও প্রধান কার্যালয়ে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবাকেন্দ্র চালু হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম এ সেবাকেন্দ্রের উদ্বোধন করেন।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সেবাকেন্দ্রে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়া হবে। হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত যেকোনো তথ্য দিতে তিনজন কর্মকর্তাকে দায়িত্বও দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ (মোবাইল: ০১৫৫০৬৮৭০২২ ও ০১৭১৬২০৯৯১৫), সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান (০১৫৫০৬৮৭০৬৪, ০১৬৮৪০১৯১৬০) এবং দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকারকে (০১৭৫৮৪০৬৮৮৩) দায়িত্ব দেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD