মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন




শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি: ডিপজল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ৩:৪৭ pm
Monowar Hossain Dipjol মনোয়ার হোসেন ডিপজল
file pic

সাম্প্রতিক সময়ে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা মুক্তি নিয়ে সরব হয়ে উঠেছে সিনেমাপাড়া। এ নিয়ে পক্ষ-বিপক্ষে বিভিন্ন বক্তব্য দেয়া হচ্ছে। এদিকে চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজল বরাবরই হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে।

এ বিষয়ে আবারো মুখ খুলেছেন তিনি। ২৫শে ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে তিনি বলেন, ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? এটা আমি সমর্থন করি না। হিন্দি সিনেমা কোনো সমাধান নয়।

আমাদের সিনেমা দিয়েই সব সমস্যার সমাধান করতে হবে। আগেও চলচ্চিত্রে অস্থিরতা ছিল, তখন আমরাই উত্তরণ করেছিলাম। এখনো তাই করতে হবে। গেল ঈদের সিনেমা দিয়ে তো প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছিল।

ভালো গল্প উপহার দিলে, দর্শক অবশ্যই হলমুখী হবেন। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়। আমার বিশ্বাস, আমাদের সিনেমা নতুন করে ঘুরে দাঁড়াবে।

হিন্দি সিনেমা থেকে শিল্পী সমিতির ১০ শতাংশ লভ্যাংশ দাবির বিষয়ে এই অভিনেতা বলেন, হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভ্যাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্যভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD