মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন




বাবা-মেয়ের সম্পর্কটা অদ্ভুত রকমের শক্তিশালী: আসিফ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৮:৪৫ pm
Asif Akbar pop singer asif আসিফ আকবর জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী অভিনেতা
file pic

গত বছরই মেয়ের বাবা হয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। নাম রেখেছেন আইদাহ্‌। তাকে ঘিরেই অনেকটা সময় কাটে এ গায়কের। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করে নানান অভিজ্ঞতা ও নিজের পরিবর্তনের দিকগুলো তুলে ধরেন তিনি।

সম্প্রতি মেয়েকে কোলে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আসিফ। সেখানে তিনি লিখেন, একান্ন বছরে এসে এখন আইদাহ্‌’র জন্য আরও বাঁচতে ইচ্ছা করে, হায়াতের মালিক আল্লাহ্‌। সব নির্দিষ্ট জেনেও এই আকুতি থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেই কোনো বাবার। দুনিয়ার হাটবাজারে লোভ, স্বার্থ, পরচর্চায় ব্যস্ত থেকে মানবজীবনের মর্ম বোঝা সহজ কাজ নয়। তবুও আমরা অন্যকে ঠকানো বা ছোট করার মিশনে ব্যস্ত। আত্মোপলব্ধির সময় ক্রমশ শেষ হয়ে আসে, দুনিয়ার কাজ বাকি থেকে যায়।

মেয়ের বাবা আর বাবার মেয়ে সম্পর্কটা খুব অদ্ভুত রকমের শক্তিশালী। আমার একরোখা জীবনে ফুলস্টপ দিয়ে দিয়েছে ছোট্ট রঙ্গন, বদলে ফেলেছি নিজেকে। আসিফ আরও লিখেন, টরন্টোতে বড় ছেলের সঙ্গে প্রতিদিনই মেসেজে কথোপকথন হয়, ছোটজনও যথেষ্ট দায়িত্বশীল। তাদের প্রতি কোনো অভিযোগ নেই আমার। গায়ক তার নিকটতম বন্ধু প্রয়াত মাসুদ আলীর কথা স্মরণ করেছেন তার এই পোস্টে।

সবশেষে আসিফ লিখেছেন, মাসুদ আলীর পথচলা থেমে গেছে। তার স্ত্রী আর দু’টো শিশু মেয়ের দিন এখন কাটছে কীভাবে! এই উৎকণ্ঠার মাঝেই আমার পৃথিবী ঘুরছে রঙ্গনের কক্ষপথে। পৃথিবীর সব রঙ্গনই খুব মায়াবতী, আমার রঙ্গনও ঠিক তেমনই। ভালোবাসা অবিরাম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD