মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন




এবারো আটকে গেলেন শাকিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ১২:৩৫ pm
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং shakib khan shakib khan শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকাকালীন দেশের নাম্বার ওয়ান হিরো শাকিব খান ঘোষণা দিয়েছিলেন ‘রাজকুমার’ সিনেমার। কয়েক মাসের মধ্যেই সেই সিনেমা শেষ করার কথা জানালেও সেটি এখনো শুরুই হয়নি। অন্যদিকে দেশে ফিরে একের পর এক ছবি করার খবর আসে শাকিবের।

এ নায়ক নিজেও সেগুলো নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু এবারো যেন আটকে গেলেন এ নায়ক। ‘রাজকুমার’ এরপর ‘প্রিয়তমা’, ‘কবি’, ‘প্রেমিক’ সিনেমাগুলোর কথা শোনা গেলেও এখন পর্যন্ত একটির কাজও শুরু করতে পারেননি শাকিব। এদিকে সেই তালিকায় এবার নাম শোনা যাচ্ছে ‘শের খান’র নামও।

শাকিব নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশনের ব্যানারে ‘শের খান’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন গেল বছরের নভেম্বরে। একাধিকবার শুটিংয়ের তারিখ পরিবর্তন করে জানানো হয়েছিল মার্চে সিনেমাটির শুটিং হবে। তবে এবারো তা হচ্ছে না।

কপ ক্রিয়েশন জানিয়েছে, এখনই হচ্ছে না ‘শের খান’। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। এদিকে দীর্ঘ সময় ধরে নতুন ছবির শুটিং শুরু করতে পারছেন না শাকিব। একটি সূত্রমতে, গত বছর তুলনামূলক কম বাজেটের সিনেমা ‘হাওয়া’ ও ‘পরাণ’ ব্যবসা সফল ছবিতে পরিণত হয়।

এ দুই ছবির দর্শক টেনেছে গল্প, নির্মাণ ও শিল্পীদের পারফরমেন্স। তাই এখন অনেকেই শাকিবকে নিয়ে বড় বাজেটের সিনেমা নির্মাণের সিদ্ধান্তও বদল করছেন। কারণ শাকিবকে নিয়ে বড় বাজেটে সিনেমা বানিয়ে লগ্নী উঠে আসবে কিনা সেই দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন প্রযোজক-পরিচালকরা।

অন্যদিকে শাকিবের ছবি হলের বাইরে ওটিটিতে চলবে কিনা এই নিয়ে জল্পনা রয়েছে। সব মিলিয়ে শাকিবের নতুন সিনেমার শুটিং এখনো শুরু হয়নি। এদিকে আগের শুটিং করা এ নায়কের ‘লিডার, আমিই বাংলাদেশ’ আসছে ঈদে মুক্তির কথা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD