মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন




ঈদে পূজার ‘জ্বীন’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৮:৩৫ pm
Puja Cherry Roy actress model পূজা চেরি রায় মডেল অভিনেত্রী মডেলিং শিশুশিল্পী পূজা চেরী
file pic

সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। প্রথমবারের মতো অভিনেত্রী হিসেবে আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধেছেন বড় পর্দায়। সিনেমার নাম ‘জ্বীন’। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা নাদের চৌধুরী। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

২০১৯ সালে সিনেমার দৃশ্যায়ন শুরু হয়। দৃশ্য ধারণের পর বেশ কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আসন্ন ঈদে মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ।

সিনেমাটি নিয়ে অভিনেত্রী পূজা বলেন, সিনেমাটির কাজ অনেক আগে থেকে শুরু হলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। সত্য ঘটনার আলোকে নির্মিত ‘জ্বীন’ সিনেমাটি অনেক প্রতীক্ষিত ও সবার আগ্রহের জন্যই মূলত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করছি। তাছাড়া সজলের সঙ্গে আমার এটাই অভিনেত্রী হিসেবে প্রথম জুটি।

সবকিছু মিলিয়ে আশা করছি সিনেমাটি সকলের ভালো লাগবে। এতে সজল-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD