সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন




হাতিরঝিলে ঐতিহ্যের নৌকা বাইচ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৮:৩৪ pm
Boat Race নৌকা বাইচ নৌকা প্রতিযোগিতা নৌকা বাইচ boat river নদী নৌকা River
file pic

নৌকা বাইচ গ্রাম বাংলার কয়েক শত বছরের ঐতিহ্য। এক সময় বর্ষা মৌসুমে এ দেশের মানুষের অন্যতম বিনোদন ছিল নৌকা বাইচ। কিন্তু কালের বিবর্তনে এখন আর নৌকা বাইচের সেই জৌলুস নেই। ঐতিহ্য ধরে রাখতে বাংলাদেশ রোইং ফেডারেশন-এর অধিভুক্ত ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে।

শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী, শিশু দিবস ও বিজয় দিবস উপলক্ষে হাতিরঝিলে আয়োজন করা হয় বঙ্গবন্ধু কাপ নৌকা বাইচ প্রতিযোগিতা। রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)’র উদ্যোগে ও বাংলাদেশ রোইং ফেডারেশনের সহযোগিতায় এ বাইচ অনুষ্ঠিত হয়।

বাইচ দেখতে সকাল থেকেই হাতিরঝিলের দুই পাড়ে জড়ো হন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থী। অনেক বৃদ্ধ, ছোট শিশুরাও হাতিরঝিলের দুই পাড়ে দাঁড়িয়ে মনোমুগ্ধকর বাইচ দেখেন। কথা হয় সুমাইয়া ইসলাম নির্জনার সঙ্গে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্সের শিক্ষার্থী। তিনি এর আগে কখনো নৌকা বাইচ দেখেননি।

এবারই প্রথম। সুমাইয়া বলেন, হাতিরঝিলের নৌকা বাইচের কথা শুনে টঙ্গীর দক্ষিণ খান থেকে মায়ের সঙ্গে এসেছি। নৌকা বাইচ যে এতো মনোমুগদ্ধকর হতে পারে, তা বাস্তবে না দেখলে বুঝতাম না। আমি আমার লাইফে এই প্রথম বাইচ দেখলাম। খুব ভালো লেগেছে।
সূত্র জানায়, হাতিরঝিলে অনুষ্ঠিত নৌকা বাইচে দেশের ১০টি ক্লাবের ১০টি নৌকা অংশগ্রহণ করে। ক্লাবগুলো হলো- নবাবগঞ্জ রোইং ক্লাব, শাহীনবাগ রোইং ক্লাব, সিলেট রোইং ক্লাব, নারায়ণগঞ্জ রোইং ক্লাব, বরিশাল রোইং ক্লাব, বুড়িগঙ্গা রোইং ক্লাব, চুনকুটিয়া রোইং ক্লাব, নিউ ইয়ং স্টার রোইং ক্লাব, বাংলাদেশ মাঝিমাল্লা সমিতি ও আলী নগর রোইং ক্লাব। ১ম ধাপে পাঁচটি নৌকা ও ২য় ধাপে ৫টি নৌকা অংশগ্রহণ করে। ১ম ধাপে আলীনগর রোইং ক্লাব, নবাবগঞ্জ রোইং ক্লাবসহ ৩টি বিজয়ী হয়। এরপর সিলেট রোইং ক্লাব ও বরিশাল রোইং ক্লাব বিজয়ী হয়। এরপর তৃতীয় দুই রাউন্ডে বিজয়ী পাঁচ নৌকার মধ্যে হয় ফাইনাল রাউন্ড। এতে আলী নগর রোইং ক্লাব প্রথমস্থান, সিলেট রোইং ক্লাব দ্বিতীয় স্থান এবং বরিশাল রোইং ক্লাব তৃতীয় স্থান অর্জন করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান আনিসুর রহমান, বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি এডভোকেট মোল্লা আবু কাওছার, সাধারণ সম্পাদক হাজী খোরশেদ আলম, সহ-সভাপতি নজরুল ইসলাম, মো. মনিরুল আলম, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন মন্ট, কার্যনির্বাহী সদস্য রাশিম মোল্লা, নাসিরুজ্জামান চৌধুরী সপন, মো. জাকির হোসেন পারভেজ, মো. মাকসুদ আলম, মো. হামিদ আলী ও মো. মারুফ খান প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD