রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন




রমজানে রোজাদারের জন্য যে সমস্ত কাজ হারাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৮:০৯ pm
আশুরা রোজা রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান Sehri Iftar শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদeid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী
file pic

শাইখ সালিহ ইবনে ফাওযান আল-ফাওযান হাফিযাহুল্লাহ বলেন: “একজন সিয়াম বা রোজা পালনকারী তীব্র ক্ষুধা, পিপাসা এবং ক্লান্তি অনুভব করা স্বত্তেও আল্লাহর কাছ থেকে সাওয়াব বা পুরষ্কার থেকে বঞ্চিত হতে পারে; কেননা সে –

১. হারাম কথা বলেছে।

২. হারাম জিনিস দেখেছে।

৩. হারাম জিনিস শুনেছে।

সে আসলে সিয়াম পালন করেনি; বরং শুধুমাত্র খাদ্য ও পানীয় থেকে দূরে থেকেছে।
ফলস্বরূপ, সে নিজেকে ক্লান্ত করেও কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। একারণেই সিয়াম নিম্নোক্ত সমস্ত বিষয়ের সমন্বয়ে গঠিত:

১. খাদ্য, পানীয়, এবং বাকি সেসকল জিনিস থেকে বিরত থাকা যা সিয়াম ভঙ্গ করে দেয়, আর এটি হলো শরীরের সিয়াম।

২. এমন কিছু শোনা থেকে বিরত থাকা যা হারাম, আর এটি হলো কানের সিয়াম।

৩. সেসমস্ত জিনিস দেখা থেকে বিরত থাকা যা দেখা আল্লাহ হারাম করেছেন, আর এটি হলো চোখের সিয়াম।

৪. অশ্লীল এবং আজেবাজে কথাবার্তা বলা থেকে বিরত থাকা, আর এটি হলো জিহ্বার সিয়াম।

(এগুলোর) ফলস্বরূপ প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গই সিয়াম পালন করে। শাইখ সালিহ ইবনে ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) আরো বলেন, শুধুমাত্র খাদ্য, পানীয় এবং কামাচার পরিত্যাগ করার নাম সিয়াম নয়; আল্লাহ যে সমস্ত জিনিস হারাম করেছেন তা থেকে বিরত থাকাও (সিয়ামের অংশ)।”

[মাজালিস শাহরী রমাদানুল মুবারাক, পৃষ্ঠা ১৫
বঙ্গানুবাদক: Abu Arham]

IFM desk.




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD