মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন




তাকরীমকে নিয়ে শায়েখ সাইফুল্লাহ’র আবেগী পোস্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৪:৪১ pm
abdul hi muhammad saifullah আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ Abdul-Hai-mohammad-saifullah
file pic

সালেহ আহমদ তাকরীম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন। আল হামদুলিল্লাহ। আজ ব্যাথাতুর বাংলাদেশের জন্য এটি এক বিশাল আনন্দের পরশ!

আল্লাহ তায়ালা লাল সবুজের এই পতাকাকে কুরআনের জন্য কবুল করুন। এ দেশকে, এদেশের পতাকাকে আমাদের হাফিজগন যেভাবে দুনিয়াময় ব্রান্ডিং করেছেন অন্য কোনো ক্ষেত্রে এতদূর হয়নি। আল হামদুলিল্লাহ।

লাইভ ফলাফল অনুষ্ঠান দেখছিলাম আর ঘামছিলাম! ৩য় এবং ২য় নাম যখন তাকরীমের ছিল না তখন দৃঢ় বিশ্বাস হলো তাকরীম প্রথম হচ্ছে! আল হামদুলিল্লাহ। নাম ঘোষণার সাথে সাথেই আমাদের বাসাময় বাচ্চারাসহ তাকবীর ধ্বনিতে মুখরিত হচ্ছে! স্নেহের তাকরীমের সম্মানিত উস্তাদ এবং পরিবারের সবাইকে শুভেচ্ছা।

সারা বাংলাদেশের মন খারাপের দিনে এ যেনো এক পশলা বৃষ্টি। বাংলাদেশের বিশ্বজয়! আল্লাহু আকবার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD