বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন




এবার জয়া আহসানকে দেখা যাবে ‘অর্ধাঙ্গিনী’তে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৮ মে, ২০২৩ ৮:১০ pm
Jaya Ahsan Maswood model actress জয়া জয়া আহসান মাসউদ মডেল অভিনেত্রী
file pic

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। হিন্দি ছবিতেও অভিনয় করছেন এই অভিনেত্রী। এবার নতুন খবর হলো, ‘বিজয়া’, ‘বিসর্জন’র পর ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’তে দেখা যাবে তাকে। ২০১৯ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। অবশেষে ছবি মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী স্বয়ং। মূলত দুই নারীর জীবনের গল্প বলবে এই সিনেমা।

যেখানে জয়ার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুরে বাধা পড়বে দুই নারীর জীবন তাই নিয়েই ‘অর্ধাঙ্গিনী’র গল্প। এখানে চূর্ণী বা জয়ার বিপরীতে কৌশিককে দেখা যাবে কিনা সেই নিয়ে অবশ্য এখনো ধোঁয়াশা রয়েছে। এই ছবিতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরীশকে এখানে একদম নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।

জানা গেছে, এখানে তাকে গায়কের ভূমিকায় দেখা যাবে। এই সিনেমাতেও তিনি থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। দীর্ঘদিন পর অবশেষে জয়া নেট-মাধ্যমে নিজেই তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ছবি মুক্তির তারিখ। তিনি জানালেন চলতি বছরের ২রা জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD