গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য বেসরকারী খাতের ইস্টার্ন ব্যাংক লিঃ (ইবিএল) ২৫ শতাংশ ডিভিডেন্ট প্রদান করবে। এর মধ্যে ১২.৫০ শতাংশ নগদ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ট। আজ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা এই লভ্যাংশ অনুমোদন করে।
ইবিএল বোর্ড চেয়ারম্যান মোঃ শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পরিচালকদের মধ্যে যোগ দেন এম. গাজীউল হক, মীর নাসির হোসেন, সেলিনা আলী, মুফাকখারুল ইসলাম খসরু, গাজী মো. সাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন, আশিক ইমরান, ড. তৌফিক আহমদ চৌধুরী, রুসলান নাসির, এবং ব্যারিস্টার কে. এম. তানজিব-উল-আলম।
এছাড়াও ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, কোম্পানী সেক্রেটারী মোঃ আবদুল্লাহ আল মামুন এফসিএস, সিনিয়র কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক শেয়ারধারী সভায় যোগ দেন। শেয়ারধারীরা ৩১তম এজিএম এর সকল এজেন্ডা অনুমোদন করেন।
শেয়ারধারীরা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ অন্যন্য চ্যালেঞ্জ স্বত্বেও ব্যাংকের আর্থিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান।
ইস্টার্ণ ব্যাংক লিঃ (ইবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভায় পরিচালকগনঃ এম. গাজীউল হক, মীর নাসির হোসেন, সেলিনা আলী, মুফাকখারুল ইসলাম খসরু, গাজী মোঃ সাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন, আশিক ইমরান, ডঃ তৌফিক আহমদ চৌধুরী, রুসলান নাসির, এবং ব্যারিস্টার কে. এম. তানজিব-উল-আলম; ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, কোম্পানী সেক্রেটারী মোঃ আবদুল্লাহ আল মামুন এফসিএস যোগ দেন।