বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন




নীরবতা ভাঙলেন রাজ, দীর্ঘ ব্যাখ্যায় নেই পরীমণি!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ মে, ২০২৩ ৪:৪১ pm
পরীমনি Shamsunnahar Smrity Pori Moni শামসুন্নাহার স্মৃতি পরীমণি পরিমনি
file pic

একান্ত সময়ের কিছু ছবি ও ভিডিও; যেগুলোতে রয়েছেন অভিনেতা শরিফুল রাজ, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। এ নিয়ে গত দুদিন ধরে শোবিজ পাড়া ও সোশ্যাল মিডিয়া মেতে আছে। রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি-ভিডিওগুলো ফাঁস হয়। কিন্তু অভিনেতা জানালেন, তিনি এই কাজ করেননি। কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে, তাও তিনি জানেন না।

এর মধ্যে ঘটনায় আরেক চরিত্রের আগমন- পরীমণি। তিনি চিত্রনায়িকা, আরও প্রাসঙ্গিক পরিচয় হলো তিনি রাজের স্ত্রী। ছবি-ভিডিও ফাঁস হওয়ার পর ২৯ মে শেষ রাতে সুনেরাহ বিনতে কামাল একটি স্ট্যাটাস দেন। সেখানে তার অভিযোগের তীর ছিল পরীর দিকে। যদিও নাম উল্লেখ করেননি ‘ন ডরাই’ অভিনেত্রী। কিন্তু কারও বুঝতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি।

এর পর বিভিন্ন গণমাধ্যমে বিস্ফোরক সব মন্তব্য করে চলেছেন পরীমণি। তার দাবি, গত দশ দিন ধরেই রাজ তার সঙ্গে নয়, বরং সুনেরাহর সঙ্গেই নাকি থাকছেন! তাদের বন্ধুত্ব, সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ পরী।

এদিকে দুই দিন পর অবশেষে নীরবতা ভাঙলেন ঘটনার কেন্দ্রীয় চরিত্র শরিফুল রাজ। লম্বা বিবৃতি দিলেন অনুসারীদের উদ্দেশে। সেখানে সুনেরাহ-তিশা-তুষির কাছে দুঃখও প্রকাশ করেছেন অভিনেতা। কিন্তু কোথাও পাওয়া গেলো না পরীর অস্তিত্ব!

রাজের ভাষ্য, “নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই এমন অনেক বন্ধু রয়েছে- যাদের সাথে আপনারা আভিধানিক শব্দে কথা বলেন না, একসাথে পথ চলার সময় ভবিষ্যৎ ভাবনা নিয়ে পথ চলেন না। যাদের সাথে অনেক বেফাঁস কথা বলেন, কারণ বন্ধুত্ব তো এমনই। লিঙ্গ, বর্ণ, বয়সসহ সকল সীমারেখার ওপরে মানুষের বন্ধুত্ব। কিন্তু সমস্যা হয়, যখন কেউ অসৎ উদ্দেশ্যে বন্ধুত্বের মতো সম্পর্কের মাঝখানে লৈঙ্গিক পরিচয়ের সীমারেখা টেনে, ব্যাপারটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। যখন কেউ বন্ধুদের মধ্যকার দ্বিধাহীন আড্ডার আলাপ ‘টক অব দ্যা টাউন’-এ পরিণত করে। আমিও তেমনই এক সমস্যায় পড়েছি।”

কর্মব্যস্ততার মাঝে এমন ঘটনায় হতবাক রাজ। বললেন, ‘আমি গত কয়েকদিন ধরে সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত। আমার সিনেমার কিছু গল্পের স্ক্রিপ্ট রিডিং করার কথা, এইগুলা নিয়েই আমি ঠিকমতো সময় দিতে পারছি না। যখনই সময় পাচ্ছি গল্পের ভিতরে ঢুকে যাচ্ছি, তার মধ্যে হঠাৎ করে কে বা কারা এসব করে আমাকে হেনস্তার শিকার করছে, যা ভাবতেই আমি হতবাক হয়ে গেলাম। আমাকে নিয়ে শেষ যতদিন থেকে নানাবিধ সত্য মিথ্যার মিশ্রণে ঘটনার চাউর করছে, আমি তার শুরু থেকেই নীরব ছিলাম। কিন্তু নীরবতা মানেই দূর্বলতা না।’

রাজ মনে করেন, তাকে হেনস্তা করার উদ্দেশ্যেই এসব ছবি-ভিডিও ফাঁস করা হয়েছে। তিনি বলেন, ‘আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড/অ্যাকসেস এমন কারও কাছে আছে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গে নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা লিক করে দেয়। যে বা যারা এই কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়ত তারা সফলও হয়েছে। আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি; যারা আমার খুব ভালো বন্ধু দীর্ঘ দিনের। সেই বন্ধুত্বের কোন লিঙ্গ নেই। আমার কারণে তাদের হেনস্তার শিকার হতে হলো বলে। আমার সকল শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি- বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দ্যেশে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে।’

সবশেষে দোয়া-ভালোবাসা চেয়ে রাজের বার্তা, ‘বহুবার হোঁচট খেয়েই তো হাঁটতে শিখেছি! আবারও হোঁচট খেলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে নিশ্চয় আরও পরিণত হবো, শিখবো অতীতের ভুল থেকে। আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন। কারণ আপনাদের সমর্থন ছাড়া একজন শরিফুল রাজ কিছুই নয়।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD