বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন




ঈদকে ঘিরে পরিকল্পনা সাজিয়েছেন দীঘি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ জুন, ২০২৩ ৯:০৫ pm
Prarthana Fardin Dighi model actress চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি অভিনেত্রী মডেল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি
file pic

শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তখন থেকেই চিত্রনায়িকা হওয়ার আলোচনায় ছিলেন তিনি। এরইমধ্যে সিনেমা জগতেও পা রেখেছেন। তার পরিপূর্ণতা এসেছে সাজগোজ ও স্কিন কেয়ারেও। খুব সাধারণ সাজগোজ করতে পছন্দ করেন এই অভিনেত্রী। চোখে পড়ার মতো কোনো জামাও পরেন না। সুন্দর ত্বকের জন্যও দীঘি বেশ পরিচিত।

আসন্ন ঈদকে সামনে রেখে নিজের পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তিনি। এ প্রসঙ্গে দীঘি বলেন, সকালে গরুর মাংস কাটা। এরপর বণ্টন করা শেষ হলে তা রান্না করা। বাসা গোছানো শেষে সুন্দর করে সাজা অনেক কঠিন।

তাই ঈদের মেকআপ নেয়া হয় বিকাল ৩টার পরে। এবার যেহেতু বেশি গরম পড়েছে, তাই হালকা মেকআপ থাকবে।

নিজের ত্বকের রহস্য সম্পর্কে দীঘি বলেন, আমার যদি সময় বা ধৈর্য থাকতো তাহলে আমি ত্বকের যত্নে বেশি সময় দিতাম। রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের যত্ন নেয়াটা খুব জরুরি মনে করি। যখন ঘুমাতে যাই তখন সুন্দরভাবে নিঃশ্বাস নিচ্ছি ও ঘুমাচ্ছি। আমার শরীর একটা প্রশান্তি নিয়ে বিশ্রাম নিচ্ছে। এভাবে আমার ত্বকটাও যেন সুন্দরভাবে বিশ্রাম নিতে পারে সেদিকে খেয়াল রাখি। কাজে ব্যস্ত থাকলেও চেষ্টা করি ত্বকের বিশেষ যত্ন নিতে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD