সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন




যেসব এলাকায় আজ ব্যাংক বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ জুন, ২০২৩ ১১:৫৪ am
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

নির্বাচন উপলক্ষে সোমবার (১২ জুন) বেশ কয়েকটি এলাকায় সব ব্যাংক বন্ধ রয়েছে।

খুলনা ও বরিশাল সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভা এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ব‌্যাংক বন্ধ রয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরিভিশন বিভাগ থেকে আগেই এ সংক্রন্ত এক সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২টি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভার) এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ১২ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই তফসিল অনুযায়ী আজ ১২ জুন ওই দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD