চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি তার অভিনীত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এর মাধ্যমে বেশ সাড়া ফেলেছেন। বর্তমানে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমায় কাজ করছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন পূর্ণিমা। তিনি জানিয়েছেন, ঈদের পর পুনরায় উপস্থাপনাসহ অভিনয়েও দেখা যাবে তাকে।