শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন




পেছন ফিরে ছবি তুললেও যেভাবে চিনে ফেলবে গুগল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৮:৩২ pm
Google LLC American multinational technology company search engine technology online advertising cloud computing computer software alphabet android google অ্যান্ড্রয়েড গুগল গুগল মূল সংস্থা অ্যালফাবেট ইনকরপোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সফটওয়্যার সেবাদানকারী বহুজাতিক কোম্পানি গুগল সার্চ ইঞ্জিন অনলাইন বিজ্ঞাপন সেবা ও ক্লাউড কম্পিউটিং প্রোগ্রাম alphabet
file pic

পেছন ফিরে মুখ ঢেকে ছবি তুললেও আপনাকে সহজেই চিনে নেবে গুগল। কারণ ইতোমধ্যেই গুগল এ কাজে পারদর্শী হয়ে গেছে। সম্প্রতি গুগলের এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।গুগলের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা ছবি সাজানোর কাজে গ্রাহকদের নিয়মিত সাহায্য করে থাকে। সেই থেকেই ছবির ব্যক্তিদের চিনতে শুরু করেছে গুগল। দেখা গেছে, যার ফোন থেকে ছবি তোলা তার পরিচিতদের অনেকটাই নির্ভুল চিনে নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন।

কীভাবে এ প্রক্রিয়া চলে, তাও জানিয়েছে গুগল। সংস্থার স্বয়ংক্রিয় চিহ্নিতকরণ পদ্ধতিটি জামার রং, শরীরের আকার, মুখের গড়ন থেকে শুরু করে নানা খুঁটিনাটি জিনিসেই নজর রাখছে। এর ফলে কোনো গ্রুপ ফোটো তোলা হলে সেখান থেকে চিনে নিচ্ছে সবাইকেই।

গ্রুপ ফটোর কোনো ব্যক্তি যদি পেছন ফিরে ছবি তোলেন, তাহলেও গুগল ঠিক চিনে নেবে। এমনটাই দাবি করেছে সংস্থা। এর ফলে ছবি নির্দিষ্ট অ্যালবামে রাখতে সুবিধা হবে আরও। কিন্তু এরই সঙ্গে উঠছে গোপনীয়তা নিয়ে প্রশ্নও।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD