সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন




সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আভাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৯:১৭ pm
Weather আবহাওয়া Rain বৃষ্টি
file pic

বিক্ষিপ্তভাবে সারা দেশে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৭ জুন) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে জানানো হয়েছে, রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ওপর নিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ১২৯ মিলিমিটার রেকর্ড করা হয়েছে সিলেটে। দেশে সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD