সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন




ঈদুল আজহার ছুটি একদিন বাড়ল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩ ৯:৪৬ pm
আশুরা রোজা রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান Sehri Iftar শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদeid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী
file pic

আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানো হয়েছে। এর ফলে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে নির্বাহী ক্ষমতাবলে ২৭ জুন বিশেষ ছুটির অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ঈদুল আজহার ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।এর আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি একদিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছিল। বেসরকারি সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

গত ১৩ জুন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন সেজন্য আমরা ২৭ জুন থেকে ঈদের ছুটির সুপারিশ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

গতকাল রোববার (১৮ জুন) সচিবালয়ে ঈদুল আজহার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একদিনের বাড়তি ছুটির বিষয়ে বলেন, এই প্রস্তাব যৌক্তিক বলে আমরা মনে করি। সুপারিশটি কেবিনেটে গেছে, সেখান থেকেই সিদ্ধান্ত হবে।

চাঁদ দেখা যাওয়ায় ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা হবে। সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সে হিসেবে আগামী ২৯ জুন বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।বাংলাদেশে আজ চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। তখন ২৯ জুন (১০ জিলহজ) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ায় স্বাভাবিকভাবে ২৮, ২৯ ও ৩০ জুন (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) সরকারি ছুটি থাকবে। তবে একদিন বাড়ায় ছুটি শুরু হবে ২৭ জুন (মঙ্গলবার) থেকে। ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টাকা পাঁচদিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকুরিজীবীরা।

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD