শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন




বিদেশি বিনিয়োগকারীরা বৈদেশিক মুদ্রায় খুলতে পারবেন হিসাব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ৪:৫৪ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে বৈদেশিক মুদ্রায় (এফসি) হিসাব খোলার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে কোম্পানিগুলো যেসব অর্থ বাংলাদেশে বিনিয়োগ করবে তা বৈদেশিক মুদ্রায় এক বছর ধরে রাখতে পারবে। আগে বৈদেশিক মুদ্রা স্থানান্তর হলে তা সঙ্গে সঙ্গে টাকায় রূপান্তর করতে হতো।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, এখন বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা প্রস্তাবিত কোম্পানি বা এন্টারপ্রাইজের নামে অস্থায়ী বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারে। মুদ্রাটি শুধুমাত্র মূলধন ব্যয়ের জন্য বহির্মুখী অর্থ প্রদানের জন্য ব্যবহার করতে পারবে। এফসি অ্যাকাউন্টের মেয়াদ হবে খোলার তারিখ থেকে এক বছর।

এতদিন বাংলাদেশে নিবন্ধিত রফতানি নির্ভর নয় এমন বিদেশি কোম্পানির বিদেশি কর্মীদের বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল না। এ কারণে তারা স্থানীয় মুদ্রায় বেতন-ভাতা তুলে পরে তা দিয়ে বৈদেশিক মুদ্রা কিনে নিজ দেশে পাঠাত। এতে ঝুঁকি ও অতিরিক্ত ব্যয়ের কারণে অনেকেই হুন্ডিতে আগ্রহী হচ্ছিলেন। এর ফলে বাংলাদেশ ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে। এতে বিদেশি বিনিয়োগকারীরা আরও উৎসাহিত হবে।

প্রসঙ্গত, এতদিন বিদেশি কোম্পানি দেশে বিনিয়োগের জন্য একটি অস্থায়ী এফসি অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD