বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন




হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ জুন, ২০২৩ ৫:৫৭ pm
Ityadi popular magazine television programme ITTADI Hanif Sanket উপস্থাপক হানিফ সংকেত জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি বাংলাদেশ টেলিভিশন
file pic

প্রতিবারের মতো এবারো ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’। প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ০৮টা ৫০ মিনিটে। বরাবরই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে।

বরেণ্য এই নির্মাতার প্রতিটি নাটকেই থাকে চমৎকার সামাজিক বক্তব্য, যে কারণে এই ভিউ বাণিজ্যের যুগেও পরিবার নিয়ে দর্শকরা তার নাটক উপভোগ করেন। এবার সম্পূর্ণ নাটকটি ধারণ করা হয় কক্সবাজারে। নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশান এবং কক্সবাজারের সবচাইতে দৃষ্টিনন্দন হোটেল সি পার্ল বিচ রিসোর্টে টানা ৩ দিন নাটকটি ধারণ করা হয়।

বর্তমানের সামাজিক অবক্ষয়ের যুগে বিয়ে ভীতিতে আক্রান্ত এক যুবক ও এক যুবতীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের কাহিনী।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনের পাশাপাশি সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD