বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন




প্রেমের গুঞ্জন না হলে সে কেমন নায়িকা: দীঘি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ১২:৩২ pm
Prarthana Fardin Dighi model actress চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি অভিনেত্রী মডেল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি
file pic

দুটি সিনেমার কাজ প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। যদিও চুক্তি হয়নি। আগস্টে এগুলোর শুটিং শুরু হতে পারে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেত্রী। যদিও সিনেমার নাম ও পরিচালকের বিষয়ে কিছুই জানাননি।

অন্যদিকে ঈদুল আজহায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আরটিভি প্লাসে মুক্তি পাবে দীঘি অভিনীত ওয়েব ফিল্ম ‘মার্ডার নাইনটিজ’। এটি নিয়ে ভীষণ প্রত্যাশা তার। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দীঘি।

বছরখানেক আগে প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল দীঘির। সাক্ষাৎকারে সে বিষয়েও তাকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেছেন, নায়িকাদের নিয়ে প্রেমের গুঞ্জন তো হবেই। নয়তো সে কিসের নায়িকা? বিনোদন জগতে তারকাদের ঘিরে প্রেমের গুঞ্জন বেশ সাধারণ ঘটনা। গুঞ্জন নিয়ে অন্য চিত্রনায়িকারা কী ভাবেন, তা জানা নেই, তবে বিষয়টি আমি উপভোগ করি। যখন দেখি, ঘটনা সত্য নয়, কিন্তু আমাকে জড়িয়ে কয়েকজনের সঙ্গে প্রেমের গল্প বানানো হচ্ছে, তখন মজা লাগে।

সাক্ষাৎকারে এবারের ঈদের প্রস্তুতি নিয়েও কথা বলেন দীঘি। জানিয়েছেন, আলাদা কোনো প্রস্তুতি নেই তার। কিছু কেনাকাটা করেছেন। আরও করবেন। প্রতি বছর তিনি তার বাবার জন্য পাঞ্জাবি কেনেন। তবে এবার কিনেছেন শার্ট। গত বছর থেকেই কোরবানি দিচ্ছেন দীঘি। এবারও দেবেন। এর আগে কখনো গরুর হাটে যাননি। তবে এবার গরু কিনতে হাটে যাওয়ার পরিকল্পনা আছে তার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD