মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন




বাংলাদেশের নির্বাচন নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ৮:৪৩ pm
russia kremlin Moscow Palace রাশিয়া ক্রেমলিন মস্কো প্রাসাদ পালেস kremlin putin Vladimir Putin president ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন রাশিয়া প্রেসিডেন্ট putin
file pic

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাজনীতিকদের চিঠিকে নব্য ঔপনিবেশবাদ হিসেবে দেখছে রাশিয়া। একইসঙ্গে তারা মনে করছে, বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আরও একটি নগ্ন হস্তক্ষেপ। এ বিষয়ে ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের লেখা কিছু চিঠি প্রকাশিত হয়েছে। এ বিষয়টি রাশিয়ার দৃষ্টিগোচর হয়েছে। টুইটে আরও বলা হয়, এটা হলো নব্য ঔপনিবেশবাদ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আরেকটি নগ্ন হস্তক্ষেপ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD