মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন




দেশে খাদ্যনিরাপত্তাহীনতায় কত মানুষ? জানালো জাতিসংঘ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৭:৫১ pm
United Nations Nation UN ইউএন জাতিসংঘ পরিষদ secretary general United Nations UN António Manuel de Oliveira Guterres জাতিসংঘ মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস
file pic

বাংলাদেশে মোট জনসংখ্যার কতজন খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে তা জানিয়েছে জাতিসংঘ। ছয় বছরে ১৮ লাখ বেড়ে বাংলাদেশের পাঁচ কোটি ২৭ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। যার মধ্যে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে এক কোটি ৮৭ লাখ মানুষ।

জাতিসংঘের পাঁচ সংস্থার বৈশ্বিক খাদ্যনিরাপত্তা ও পুষ্টিসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি গত বুধবার প্রকাশিত হয়। পাঁচ সংস্থার মধ্যে রয়েছে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রতিবেদনে তীব্র খাদ্যসংকটের কথা বলেছেন জাতিসংঘ। তবে খাদ্যসংকটের ব্যাখ্যায় প্রতিবেদনে বলা হয়, মানুষের খাবার ফুরিয়ে গেলে কোনো কোনো দিন অভুক্ত থাকতে হয়। এতে মানুষের স্বাস্থ্য বড় ধরনের ঝুঁকিতে থাকে।

খাদ্যনিরাপত্তাহীনতার কারণে মানুষের পুষ্টিহীনতা দেখা দেয়। প্রতিবেদনে অনুযায়ী পাঁচ বছর বয়সী ৩৯ লাখ শিশু পুষ্টির অভাবে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির প্রভাবে মানুষের আয়ের ওপর প্রভাব পড়ছে। যার কারণে ১২ কোটি ২০ লাখের বেশি মানুষ যোগ হয়েছে। বর্তমানে বিশ্বে যে হারে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, তাতে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব তো নয়ই, উল্টো এই সময়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা আরও ৬০ কোটি বাড়বে।

আরও বলা হয়, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে দেশে মাঝারি থেকে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় পাঁচ কোটি ২৭ লাখ মানুষ ছিল। ২০১৪ থেকে ২০১৬ সালে এর পরিমাণ ছিল পাঁচ কোটি ৯ লাখ। মাঝারি মাত্রার খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে থাকা মানুষ বাড়লেও তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা কমেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD