বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন




রাশিয়ার বিরুদ্ধে সাফল্য অসম্ভব: ইউক্রেনের জেনারেল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ১০:২২ am
Russia Ukraine Russo-Ukrainian russian ukraine War ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ
file pic

ইউক্রেনের শীর্ষ সামরিক অধিনায়ক জেনারেল আলেক্সান্ডার সিরস্কি বলছেন, রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণের দ্রুত ফল অর্জন করা ‘কার্যত অসম্ভব’।

তিনি বলেন, রণাঙ্গনে অগ্রগতি যতটা দ্রুত হবে বলে আশা করেছিলাম তেমনটা ঘটেনি।

বিবিসিকে তিনি জানান, ইউক্রেনীয় বাহিনী বাখমুত শহরকে ঘিরে রেখেছে, যেটি দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর গত মে মাসে রুশ সেনারা দখল করেছিলেন। ওদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা ওডেসা অঞ্চলে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিশটিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।

বিবিসি সংবাদদাতা জনাথান বিল পূর্ব ইউক্রেন থেকে জানান, গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ অভিযানের শুরুতে জেনারেল সিরস্কি রাজধানী কিয়েভ শহরের প্রতিরক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন। গত গ্রীষ্মে খারকিভে ইউক্রেনের চমকদার এবং সফল পালটা আক্রমণের পেছনে তিনিই ছিলেন মূল পরিকল্পনাকারী। এখন তিনি পূর্ব ইউক্রেনের সামরিক অভিযানের প্রধান হিসাবে নতুন পাল্টা অভিযানের তত্ত্বাবধান করছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD