শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন




নতুন রূপে শবনম বুবলী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৭:২৪ pm
Shobnom Bubly anchor চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি
file pic

ব্যক্তিগত জীবন নিয়ে টানাপড়েন চললেও ক্যারিয়ারে সুসময় পার করছেন শবনম বুবলী। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’- ছবির মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। দু’টি ছবিতেই তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।

অন্যদিকে সামনেই আসছে বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ ছবিটি। মোহাম্মদ ইকবাল পরিচালিত এ ছবিতে তার নায়ক রোশান। এরই মধ্যে ছবিটির সব কাজ শেষ হয়েছে। এ ছাড়াও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর। বলা চলে এই সময়ে নায়িকাদের মধ্যে সব থেকে ব্যস্ত এখন তিনি। এবার নতুন আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘তুমি যেখানে, আমি সেখানে’।

সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস। নির্মাতা জানিয়েছেন, ৭ই আগস্ট থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এফডিসি এবং ঢাকার আশপাশের লোকেশনে সিনেমার বিভিন্ন সিক্যুয়েন্সের চিত্রধারণ করবেন বলে জানিয়েছেন পরিচালক।

বর্তমানে এফডিসি’র ফ্লোরে চলছে সেট নির্মাণের কাজ। ছোট-বড় মিলিয়ে ৫টি সেটের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এ ছাড়া গানের শুটিংয়ের জন্য কক্সবাজার, সেন্টমার্টিন রয়েছে নির্মাতার পছন্দের তালিকায়। সিনেমার সংগীত আয়োজনে আছেন কলকাতার শ্রী প্রীতম। এরই মধ্যে সিনেমার একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান ও কোনাল। জানা গেছে বুবলীকে এই ছবিতে নতুন রূপে দেখা যাবে।

দেবাশীষ বিশ্বাস জানান, দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসছি, আমি আশাবাদী এটি সবার ভালো লাগবে। এ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক রোশান। ছবিটি প্রযোজনা করছেন সালমান চৌধুরী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD