বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন




ফের বিক্ষোভে উত্তাল ইসরায়েল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ৮:২৫ pm
Israel Palestine Jerusalem Gaza Strip প্যালেস্টাইন ইসরায়েল ফিলিস্তিন উপত্যকা গাজা ভূখণ্ড শহর ইসরাইল ফিলিস্তিনি ইসরায়েল
file pic

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থা সংস্কার সম্পর্কিত বিতর্কিত বিল পাসের পরও ইসরায়েলে বিক্ষোভ চলছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, বিচারব্যবস্থা সংস্কার সম্পর্কিত বিতর্কিত বিলের বিরুদ্ধে টানা ৩০ সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন লাখ লাখ ইসরায়েলি। গতকাল শনিবারও (২৯ জুলাই) তারা দেশের ১৫০টি শহরের রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন। আগের চেয়ে গতকাল মানুষের সমাগম কিছুটা কম হলেও তারা সরকারের এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

এর আগে গত সোমবার (২৪ জুলাই) লাখো মানুষের প্রতিবাদ-বিক্ষোভ সত্ত্বেও নেতানিয়াহুর উগ্র-ডানপন্থি জোট সরকারের বিচারব্যবস্থা সংস্কার সম্পর্কিত বিতর্কিত বিল পার্লামেন্ট নেসেটে পাস হয়। এর মাধ্যমে দেশটিতে নজিরবিহীন সংকট ও মানুষের মধ্যে গভীর ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, পার্লামেন্টে এই বিলের পক্ষে ৬৪টি ভোট পড়ে। বিরোধী জোট এমকে ভোট বর্জন করায় বিলের বিপক্ষে একটিও ভোট পড়েনি।

বিক্ষোভকারীরা বলছেন, বিল পাস হলেই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমে আসবে। নিজের দুর্নীতির মামলা থেকে বাঁচতে নেতানিয়াহু ইসরায়েলের গণতান্ত্রিক নীতি ও আদালতের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছেন। এ জন্য যে কোনো মূল্যে এই বিল ঠেকাতে উঠে পড়ে লেগেছেন বিক্ষোভকারীরা।

গণমানুষের সেই আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির সাবেক শতাধিক নিরাপত্তাপ্রধান। তেল আবিবসহ দেশটির গুরুত্বপূর্ণ সব শহর দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি যেন দিনকে দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD