মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন




চায়ের দেশ সিলেটে ইউএস-বাংলার আকর্ষণীয় প্যাকেজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ৬:৩৮ pm
টার্মিনাল এয়ারপোর্ট us-bangla HSIA CAAB US-Bangla Airlines USBangla Airline US Bangla hazrat shahjalal international airport dhaka biman hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর ইউএস-বাংলা ইউএস বাংলা hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর
file pic

ঢাকা থেকে সিলেট ভ্রমণকে আরো বেশী স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে। বর্তমানে প্রতিদিন ঢাকা-সিলেট রুটে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বর্ষার আগমণে পুরো সিলেট যেন রানীর সাজে বর্ণিল হয়ে উঠেছে। বর্ষায় জাফলং, তামাবিল, শাপলাবিল, রাতারগুল, বিছনাকান্দি, সাদাপাথর, মাধবকুন্ড আর দু’টি পাতা একটি কুড়ির চা বাগানের অপরূপ সৌন্দর্যকে পূর্ণতা দিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স সিলেটে আকর্ষণীয় প্যাকেজ অফার ঘোষণা করেছে।

প্রতিজনের জন্য নূন্যতম অফার ১১,৪৯০ টাকা। ২ রাত ৩ দিনের এই অফারটি কমপক্ষে দুই জনের জন্য প্রযোজ্য। অফারের মধ্যে রয়েছে সকল প্রকার ট্যাক্সসহ ঢাকা-সিলেট-ঢাকা রিটার্ণ টিকেট, দুই দিনের থাকার ব্যবস্থা ও সকালের নাস্তা এবং এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার সুবিধা। অফারের অন্তর্ভূক্ত হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল সাদা পাথর, নিরভানা ইন, হোটেল গ্র্যান্ড সিলেট, নাজিমগড় গার্ডেন রিসোর্ট- খাদিম নগর ও নাজিমগড় উইলডারনেস-লালাখাল। আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যেকোনো নিজস্ব সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও শিশুদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে।

সিলেট ট্যুর প্যাকেজের অফারটি সংগ্রহের সময়সীমা ২৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত রয়েছে।

অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলার সকল সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD