সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন




চাঁদে বিধ্বস্ত রাশিয়ার মহাকাশযান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ৪:১৯ pm
Chandrayaan-3 ISRO Scientist চন্দ্রযান-৩ ভারতীয় মহাকাশযান অবতরণ চন্দ্রযান মহাবিশ্ব sky গ্রহাণু Moon Chandra Grahan Sutak timing lunar eclipse চন্দ্র গ্রহণ চন্দ্রগ্রহণ cop কপ গ্রহাণু nasa নাসা satellite space orbit surface solar moon planet কৃত্রিম উপগ্রহ মহাকাশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গ্রহাণু মহাকাশ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
file pic

চাঁদের মাটিতে ভেঙে পড়েছে রাশিয়ার মহাকাশযান ‘লুনা-২৫’। রুশ মহাকাশ সংস্থা রসকসমস রোববার এই তথ্য জানিয়েছে।

১০ অগস্ট চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল লুনা-২৫। সোমবার চাঁদের মাটিতে নামার কথা ছিল রাশিয়ার যানটির। শনিবার চাঁদের কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয় মনুষ্যবিহীন যানটির। নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে ছুটে সেটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে।

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমস রোববার সকালে জানিয়েছে, শনিবার গ্রিনিচ মান সময় বেলা ১১টা ৫৭ মিনিটের পর লুনা-২৫ এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যানটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে গেছে এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে এটি বিধ্বস্ত হয়েছে।’

রাশিয়ার মহাকাশযান যাত্রার প্রায় এক মাস আগে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বুধবার এটি চাঁদের বুকে নামার কথা। ভারতের সঙ্গে পাল্লা দিয়ে গত ৪৭ বছরে এই প্রথম চন্দ্রাভিযানে শামিল হয়েছিল রাশিয়া। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD