বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন




বাইডেনের কাছে প্রধানমন্ত্রীর চিঠি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ৪:৩০ pm
pm hasina hasina pm হাসিনা শেখ প্রধানমন্ত্রী পিএম
file pic

মার্কিন হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনায় প্রেসিডেন্ট বাইডেনের কাছে শোক প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের সর্বত্র ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি রইলো আমাদের সমবেদনা। ’

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহত ও আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

এর আগে মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনকে এক চিঠি পাঠান।

আগস্টের প্রথম দিকে শুরু হওয়া এই দাবানলে ১০০ জনেরও বেশি প্রাণহানির খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। এতে ৮৫০ জনেরও বেশি নিখোঁজ হয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD