শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন




বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এলো ৭৮ দিন পর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ৮:৪২ pm
Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ ৭৮ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার বিকেলে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

৬১ বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইউসুফ আলী (২৫) পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

গত ৫ জুন ভোরে পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তের মেসেরডাঙ্গা এলাকায় ৮৫৭ নাম্বার মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে তিনি নিহত হন। পরে বিএসএফ মরদেহটি ভারতে নিয়ে যায়।

নিহত ইউসুফ আলীর বাবা শাহ জামাল জানান, ইউসুফ কৃষিকাজ করতেন। গত ৫ জুন এলাকার কয়েকজনের সঙ্গে তার ছেলে ভারতের দিকে যায়।

সে সময় বিএসএফ গুলি করলে অন্যরা দেশে ঢুকে পড়ে, কিন্তু ইউসুফ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ‘৫ জুন ভোরে ১০-১২ জন বাংলাদেশি ভারতে গিয়েছিল গরু আনতে। কোচবিহার জেলার সরকারপাড়া এলাকা থেকে গরু আনার সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। সে সময় ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।’ [দ্য ডেইলি স্টার]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD