বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন




মুক্তি পেল ফেরদৌস-নিপুণের ‘সুজন মাঝি’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪২ pm
Nasrin Akter Nipun film actress নাসরিন আক্তার নিপুণ চলচ্চিত্র অভিনেত্রী
file pic

অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সুজন মাঝি আজ মুক্তি পেয়েছে ঢাকাসহ সারাদেশে। এই সিনেমায় জুটি হয়েছেন ফেরদৌস ও নিপুণ। দীর্ঘ সময় পর তারা জুটি বেঁধেছেন।

নায়ক ফেরদৌস বলেন, ‘সুজন মাঝি একটি ফোক সিনেমা। তাছাড়া দেলোয়ার জাহান ঝন্টু ভাই একজন সুনির্মাতা। অসংখ্য দর্শকনন্দিত সিনেমা তিনি উপহার দিয়েছেন। আমার বিশ্বাস সুজন মাঝি সবার ভালো লাগবে।’

‘খুব সুন্দর পরিবেশে শুটিং করেছি। দর্শকরা অনেক দিন পর আমাকে এমন গল্পের সিনেমায় পাবেন’, যোগ করেন তিনি।

দর্শকদের উদ্দেশে নায়ক ফেরদৌস আরও বলেন, ‘আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সুজন মাঝি দেখুন। ভালো লাগবেই। পরিচালক যেমন যত্ন করে এটি নির্মাণ করেছেন, আমরাও ভালোবাসা দিয়ে অভিনয় করেছি।’

নায়িকা নিপুণ বলেন, ‘সুজন মাঝি অসাধারণ গল্পের একটি সিনেমা। সবার ভালো লাগবে এটি।’ দেলোয়ার জাহান ঝন্টুর ৮১তম সিনেমা ‘সুজন মাঝি’।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD