বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন




কাজে সরব হচ্ছেন পরীমনি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪৫ pm
পরীমনি Shamsunnahar Smrity Pori Moni শামসুন্নাহার স্মৃতি পরীমণি পরিমনি
file pic

চিত্রনায়িকা পরীমনির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটির মাধ্যমে বেশ প্রশংসিত হন এ নায়িকা। তবে এর শুটিংয়ের পর একমাত্র পুত্রসন্তান রাজ্য আসে পরীর পৃথিবীতে। যার কারণে কাজে বিরতি নেন তিনি। রাজ্য’র বয়স এরইমধ্যে এক বছর পেরিয়েছেন। আর তার সঙ্গেই কাজে সরব হচ্ছেন পরীমনি।

সম্প্রতি তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘ড্যাফ ডেডি’ মুক্তি পেয়েছে বঙ্গতে। এ ফিল্মে একজন উঠতি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পরী। বেশ অন্তরঙ্গ দৃশ্যেও এখানে আবিষ্কার করা গেছে তাকে। এদিকে এরইমধ্যে পরীমনি কাজ শুরু করেছেন একটি সিনেমার।

রাজ্যকে সঙ্গে নিয়েই এর শুটিং করতে গিয়েছেন তিনি, এমন ঘোষণাও দিতে দেখা গেছে ফেসবুকে। তবে এ ছবির বিষয়ে এখনই কিছু বলতে চান না পরী। এদিকে টিএম ফিল্মের একটি ছবিতেও কাজ করার কথা রয়েছে পরীমনির। সে বিষয়ে দ্রুতই ঘোষণা আসার কথা রয়েছে।

এদিকে পরীমনি শারীরিকভাবেই এখন অনেকটাই ফিট। তাইতো তারকাদের ক্রিকেট লীগেও তিনি অংশ নিতে যাচ্ছেন, যেটা শুরু হচ্ছে চলতি মাসের শেষেই। পরীমনি বলেন, সত্যি বলতে কাজ ছাড়া আমার ভালো লাগে না। তবে রাজ্য’র জন্যই বিরতি নিতে হয়েছে।

আবার এও সত্য যে, আমার ছেলেকে আমি যে সময়টা দিয়েছি সেটা আমার কাছে পৃথিবীর সব থেকে মূল্যবান। এখন আবার কাজে ফেরা শুরু করেছি। বেশকিছু প্রজেক্ট রয়েছে সামনে। এগুলো ভালোভাবে শেষ করতে চাই। আশা করছি ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারবো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD