বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন




মরক্কোতে বাংলাদেশিরা নিরাপদে আছেন: দূতাবাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৫১ pm
Moroccan identity morocco quake morocco-quake quake Earthquake ভূমিকম্প ভূমিকম্প মরক্কো পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোয়
file pic

আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। শুক্রবার রাতের এ ভূমিকম্পে মরক্কোতে অবস্থানরত বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদে আছেন বলে জানিয়েছে রাবাতের বাংলাদেশ দূতাবাস।

রাবাতের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স উম্মুল হুসনাইন আজ সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটের দিকে এক হোয়াটসঅ্যাপ টেক্সটে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের বড় স্বস্তি এটাই যে, আমরা দেখেছি সব বাংলাদেশি প্রবাসী নিরাপদে আছেন।’

তিনি জানান, তারা মরক্কোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের সহায়তা দিতে সতর্ক অবস্থানে আছেন।

উম্মুল হুসনাইন আরও জানান, প্রায় ৫০ জন বাংলাদেশি তাদের তালিকাভুক্ত আছেন। তারা মরক্কোর বিভিন্ন অঞ্চলে বসবাস করেন। তাদের মধ্যে ব্যবসায়ী, কম্পিউটার প্রকৌশলী এবং স্বল্প বেতনের বিভিন্ন চাকরি করেন এমন বাংলাদেশিরা আছেন।

মরক্কোর কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলাদেশ মিশন জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮২০ জনে পৌঁছেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD