বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন




বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানালেন সৌদি যুবরাজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ৫:০৩ pm
Saudi Arabia saudi crown prince Mohammed bin Salman Al Saud MBS সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব
file pic/ AP

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবরাজ মোহাম্মদ প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানিয়েছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মধ্যে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে শেখ হাসিনার অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেছেন যুবরাজ সালমান।

মোহাম্মদ বিন সালমান বলেন, সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও সৌদি আরব একসঙ্গে কাজ করবে।

এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিপূর্ণ সমর্থনেরও নিশ্চয়তা দেন তিনি। পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর ও এসিইউডব্লিউএ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সৌদি বিনিয়োগের জন্য সন্তোষ প্রকাশ করেন যুবরাজ।

কঠোর পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে সৌদি আরবের অর্থনীতিতে ২৮ লাখ প্রবাসী বাংলাদেশির গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবরাজ মোহাম্মদ। এছাড়া ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদিকে সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

সৌদি আরবে বিভিন্ন সামাজিক সংস্কারমূলক কাজ হাতে নেওয়ায় যুবরাজের প্রশংসা করেন শেখ হাসিনা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD