শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন




চট্টগ্রামে মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ১০:২৬ am
কারাদণ্ড মামলা SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড right অধিকার International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা করায় সায়রা বানু নামে এক নারীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি জিকো বড়ুয়া।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালে ২৪ মে রাউজান থানার আধারমানিক এলাকায় সায়রা বানু নামে এক নারী তার সৎ ছেলে মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন তার ঘরে ঢুকে তাকে বিবস্ত্র করে আসামিরা নির্যাতন করে। ট্রাইব্যুনালের নির্দেশে রাউজান থানা পুলিশ মামলা তদন্ত করে সত্যতা পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে। এ মামলায় আসামি মাহবুবুল আলম পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৩ মাস কারাভোগ করে জামিন লাভ করেন। পরবর্তীতে ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মধ্য দিয়ে বিচার শুরু হয়। তবে সাক্ষ্য প্রমাণ ও সার্বিক বিবেচনায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০২২ সালের ৩১ মে আদেশে সব আসামি বেকসুর খালাস দেন।

এরপর মাহবুবুল আলম তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকারী সেই বাদী সয়েরা বানুর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন। মিথ্যা মামলাজনিত আর্থিক, শারীরিক, সামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি ও হয়রানির অভিযোগে বাদী সায়রা বানুর বিরুদ্ধে একই ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১৭(১) ধারায় মামলা দায়ের করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD