সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন




ইসরায়েলকে সহায়তায় আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৯:৩৯ am
রণতরী জলদস্যুরা জলদস্যু সাগরপথ সাগর পথ যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে ভূমধ্যসাগর সমুদ্র Fishing trawler ট্রলার নৌকা বাইচ অভিবাসীবাহী অভিবাসী Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর United Nations High Commissioner for Refugees United Nations High Commissioner for Refugees UNHCR জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর শরণার্থী সংস্থা sea নৌকাডুবি নৌকা বাইচ Noukadubi নৌকাডুবি নদী River নৌকা গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে সমরাস্ত্র সরবরাহের পাশাপাশি বিমানবাহী একটি রণতরীও ইতিমধ্যে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

আর এবার ইসরায়েলের সমর্থনে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। ‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ করতে’ এই রণতরী পাঠানো হচ্ছে বলে দাবি করেছে দেশটি।

রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ বা হামাসের হামলার পর এই যুদ্ধকে আরও প্রসারিত করার যে কোনও প্রচেষ্টা ঠেকাতে পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় বিমানবাহী রণতরী ও স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।’

এর অগে সংঘাত শুরুর পরপরই গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠায় যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধজাহাজ ইতোমধ্যেই ওই অঞ্চলে অবস্থান করছে এবং এর সঙ্গে এবার নতুন করে আরেক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ার এবং এর অধিভুক্ত যুদ্ধজাহাজগুলো সেখানে যোগ দেবে।

লয়েড অস্টিন এক বিবৃতিতে জানিয়েছেন, দ্বিতীয় এই বিমানবাহী রণতরী মোতায়েনের মাধ্যমে ‘ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি এবং এই যুদ্ধ আরও বাড়ানোর যেকোনও প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্য ওয়াশিংটনের সংকল্পের ইঙ্গিত দেয়।

এদিকে অবরুদ্ধ গাজায় ত্রিমুখী আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থল, আকাশ ও নৌপথে আক্রমণের জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD