রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন




জুনিয়র বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৪:৫৪ pm
Primary scholarship exam পরীক্ষা প্রাথমিক ছাত্রী Secondary School Certificate Dakhil Equivalent SSC Result check Exam রেজাল্ট পদ্ধতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসির ফল ফলাফল
file pic

চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৮ই ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ১৫ই ডিসেম্বর।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ করা হয়। প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ই ডিসেম্বর মঙ্গলবার বাংলা, ১০ই ডিসেম্বর বৃহস্পতিবার ইংরেজি, ১৩ই ডিসেম্বর রোববার গণিত এবং ১৫ই ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।প্রবাসীদের তথ্য

বাংলা, ইংরেজি ও গণিত এই তিন বিষয়ের প্রতিটির পরীক্ষাই হবে ১০০ নম্বরে। প্রতিটি পরীক্ষার জন্য সময় দেয়া হবে তিন ঘণ্টা। শেষ দিনে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। দুই বিষয়ের জন্য মোট তিন ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি বিষয়ের জন্য সময় থাকবে এক ঘণ্টা ৩০ মিনিট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD