শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন




যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব তেলের বাজারে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১০:০৭ am
Fuel oil Steam locomotive fuel ফার্নেস অয়েল Filing stations Filing station ফিলিং স্টেশন Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil pump তেল ফিলিং স্টেশন
file pic

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম এখনো চড়া রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩.৮২ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬ সেন্ট বা ০.০৬ শতাংশ কমে ৮৬.৭৮ ডলার হয়েছে।

চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে তেলের দাম উর্ধ্বমুখী রয়েছে।

গত পাঁচ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশের বেশি বেড়েছে। এতে উভয় ধরনের তেলের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এর আগে সর্বশেষ কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।

তথ্যসূত্র: আল জাজিরা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD