সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন




ফের পেছালো মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের তারিখ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ৪:১২ pm
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ আবারও পেছানো হয়েছে। নতুন তারিখ ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব এ.বি.এম আমিন উল্লাহ নুরী এ তথ্য নিশ্চিত করেন।

মেট্রোরেল লাইন ৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ দ্বিতীয় দফায় পেছনোর কারণ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এছাড়া আর অন্য কোনও কারণ নেই।’

এর আগে ২০ অক্টোবর মেট্রোরেলের এই অংশের উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তা ২৯ অক্টোবর নিয়ে যাওয়া হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD