সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন




খাজা টাওয়ারে আগুন: সিভিল ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ৯:৩১ am
আগুন-Police blockade bus আগুন highway hig hway road crash Students block road to protest peer's death in road crash Students block road protest peer's death road crash blockade tailbacks blocking traffic jams student institution died accident street streets Dhaka Metropolitan Police DMP arrested seized died bus motorcycle Transport শিক্ষার্থীদের সড়কে আন্দোলন শিক্ষার্থী সড়ক আন্দোলন অবরোধ যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident jam-road road সড়ক অবরোধ
file pic

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুনের ঘটনায় মো. রফিকুল ইসলাম (৬৩) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. নাজমুল সাকিব জানান, বাবা একটি কোম্পানির সিভিল ইঞ্জিনিয়ার। ওই ভবনের ১৩ তলায় ধোয়ায় অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রফিকুলের বাসা মিরপুর শাহ আলীবাগের ২৫/৮/২৫/৯ নম্বরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD