শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন




আজ মিছিল-সমাবেশের নগরী ঢাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৮:৪৫ am
bnp রাজনীতি bnp বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি গণসমাবেশ Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর bnp blockade অবরোধ হরতাল highway hig hway road crash Students block road to protest peer's death in road crash Students block road protest peer's death road crash blockade tailbacks blocking traffic jams student institution died accident street streets Dhaka Metropolitan Police DMP arrested seized died bus motorcycle Transport শিক্ষার্থীদের সড়কে আন্দোলন শিক্ষার্থী সড়ক আন্দোলন অবরোধ যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident jam-road road সড়ক অবরোধ
file pic

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ শনিবার ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি। নেতাকর্মীদের মুক্তি ও কেয়ারটেকার সরকারের দাবিতে মহাসমাবেশ করছে জামায়াতে ইসলামী। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৩৭টি দলেরও সমাবেশ আজ। একই দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দল ও বিরোধীদের এসব সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ঢাকা হয়ে উঠছে মিছিল ও সমাবেশের নগরী।

বিএনপি মহাসমাবেশ করবে নয়াপল্টনে, দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা। তবে গতকাল (শুক্রবার) সকাল থেকেই দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেন নয়াপল্টনে। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার দুপুরে হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে নেতাকর্মীদের সমাবেশ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়। তবে তাতে কাজ তেমন হয়নি। সমাবেশে আসা অনেকেই বিভিন্ন হোটেল-মোটেলে উঠলেও কেউ কেউ সরাসারি দলের কার্যালয়ের সামনে চলে আসেন। তারা রাত্রিযাপন করেছেন দলের কার্যালয়ের সামনের সড়ক এবং আশপাশের ভবনের সিঁড়িতে।

এর আগে গতকাল মহাসমাবেশের সমর্থনে নয়াপল্টনে মিছিল করেছেন রিকশাচালকরা। শতাধিক রিকশাচালক রিকশা নিয়ে নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত ঘুরে ঘুরে পুলিশের সামনেই বিএনপির পক্ষে নানা স্লোগান দিয়েছেন।

এদিকে গত দুই দিন ধরেই মাঠে আছে ক্ষমতাসীন দল। আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে, দুপুর দুইটায়। এ উপলক্ষে শুক্রবার দুপুরের আগেই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

সমাবেশের বিষয়ে গত রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকা শহর থাকবে ‘জয় বাংলা’ স্লোগানের দখলে। ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে ১০ লাখ লোকের সমাগমের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে।

এদিকে নেতাকর্মীদের মুক্তি ও কেয়ারটেকার সরকারের দাবিতে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর মহাসমাবেশ দুপুর ২টায় মতিঝিলের শাপলা চত্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে বিকেল তিনটায়, প্রেস ক্লাবের সামনে। ১২-দলীয় জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। এলডিপি কারওয়ান বাজারে এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ১২টায় মতিঝিলে নটর ডেম কলেজের উল্টো পাশে এবং লেবার পার্টি বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে। গণ অধিকার পরিষদের সমাবেশ বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD