বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন




ঢাকায় আজ কখন কোথায় কোন দলের সমাবেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৮:৪৭ am
Bangladesh Awami League আওয়ামী লীগ আওয়ামী আ.লীগ আ'লীগ Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি bal bnp আওয়ামী লীগ বিএনপি আ.লীগ-বিএনপি
file pic

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে আজ শনিবার (২৮ অক্টোবর ) ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। একই দিন নেতাকর্মীদের মুক্তি ও কেয়ারটেকার সরকারের দাবিতে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৩৭টি দলও সমাবেশ করবে ঢাকায়।

এদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল ও বিরোধীদলের এসব সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থাকবে রাজনৈতিক নেতা-কর্মীদের তৎপরতা। ফলে সকাল থেকেই ঢাকা হয়ে উঠছে মিছিল ও সমাবেশের নগরী।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় আওয়ামী লীগের সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে হওয়ার কথা রয়েছে। এদিকে একই সময়ে বিএনপি মহাসমাবেশ করবে নয়াপল্টনে। এছাড়া জামায়াতে ইসলামীর মহাসমাবেশ দুপুর ২টায় মতিঝিলের শাপলা চত্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে বিকেল ৩টায় প্রেসক্লাবের সামনে। ১২দলীয় জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। এলডিপি কারওয়ান বাজারে এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

এছাড়াও গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ১২টায় মতিঝিলে নটরডেম কলেজের উল্টো পাশে এবং লেবার পার্টি বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে। গণ অধিকার পরিষদের সমাবেশ বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD