বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন




২৮ অক্টোবরের ঘটনায় মামলা ও আসামির সংখ্যা জানাল ডিএমপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ৫:৫২ pm
মহাসড়ক মহা সড়ক আগুন-Police blockade bus আগুন highway hig hway road crash Students block road to protest peer's death in road crash Students block road protest peer's death road crash blockade tailbacks blocking traffic jams student institution died accident street streets Dhaka Metropolitan Police DMP arrested seized died bus motorcycle Transport শিক্ষার্থীদের সড়কে আন্দোলন শিক্ষার্থী সড়ক আন্দোলন অবরোধ যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident jam-road road সড়ক অবরোধ
file pic

রাজধানীর শাহজাহানপুরে আগুনে পুড়ে যাওয়া বিআরটিসির দুই তলা বাস
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে রাজধানীতে সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। আর এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনকে। এ ছাড়া আজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা রুজু করা হয়েছে। এতে এজাহারনামীয় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনসহ অজ্ঞাতনামা আরও অনেককে।

ডিএমপি বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে বলেও জানান তিনি।

এক দফা দাবিতে গত শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে প্রথমে কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তা আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের আগেই পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD