শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন




দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ শুরু আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৯:৩১ am
highway hig hway road crash Students block road to protest peer's death in road crash Students block road protest peer's death road crash blockade tailbacks blocking traffic jams student institution died accident street streets Dhaka Metropolitan Police DMP arrested seized died bus motorcycle Transport শিক্ষার্থীদের সড়কে আন্দোলন শিক্ষার্থী সড়ক আন্দোলন অবরোধ যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident jam-road road সড়ক অবরোধ
file pic

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধ শুরু হচ্ছে আজ। ভোর ৬টা থেকে দ্বিতীয় ধাপের এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

বিএনপির পাশাপাশি দেশব্যাপী সড়ক-নৌ-রেলপথ ও রাজপথে সর্বাত্মক এ অবরোধ কর্মসূচি পালন করবে সমমনা দল ও জামায়াতে ইসলামী।

কর্মসূচি সফলে এসব দল ব্যাপক প্রস্তুতিও নিয়েছে। এদিকে অবরোধ শুরুর আগের দিন শনিবার রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে সহিংসতা ও হামলার ঘটনায় পরদিন সারা দেশে হরতাল পালন করে বিএনপিসহ এসব দল। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে দলগুলো।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে সর্বাত্মক হরতাল সফলের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই আহ্বান জানিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম ও পিপলস পার্টি, লেবার পার্টিসহ আরও কয়েকটি দল।

এছাড়াও যুগপৎ আন্দোলনে না থাকলেও একই কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে আজ সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করবেন দলটির নেতাকর্মীরা। হরতালকে সমর্থন জানিয়েছে জামায়াতও।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD