শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন




ফিকি’র ৬০তম বর্ষপূর্তি ও বিনিয়োগ মেলা রোববার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ৪:৫৯ pm
Foreign Investors' Chamber of Commerce and Industry FICCI logo ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ ফিকি
file pic

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গৌরবময় যাত্রাকে সামনে রেখে ফরেন ইনভেস্টরস চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) তাদের ৬০তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে।

এ উপলক্ষ্যে রোববার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে ২ দিনব্যাপী ‘৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা ২০২৩’ এর আয়োজন করেছে ফিকি।

প্রধান অতিথি হিসেবে ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও, তিনি ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১: প্রায়োরিটিজ ফর বিল্ডিং এ কনডিউসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণা বই ও ‘ইএসজি স্ট্রেটেজিস অ্যান্ড ইমপ্যাক্ট ফ্রম দ্য মেম্বারস অব ফিকি’ শীর্ষক প্রকাশনার উদ্বোধন করবেন।

ফিকি’র প্রেসিডেন্ট নাসের এজাজ বিজয় বলেন, ‘আমরা ফিকি’র গৌরবময় যাত্রার ৬০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। অনুষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিফলন সবার সামনে তুলে ধরবে। ১৯-২০ নভেম্বর ‘ফরএভার ফিউচারস ফরওয়ার্ড’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানটিতে আমাদের স্টেকহোল্ডার, নীতিনির্ধারক এবং সর্বসাধারণের অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি’।

অনুষ্ঠানের প্রথম দিন ‘গ্রিন ভ্যালু চেইন’ শীর্ষক একটি প্ল্যানারি সেশনের আয়োজন করা হয়েছে। সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক’র কো-চেয়ার ও প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো: আবুল কালাম আজাদ।

এছাড়াও আর উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান; ফিকি’র চেয়ার ইএসজি কমিটি ও ডিরেক্টর জাভেদ আখতার, বিল্ড’র চেয়ারপারসন ও এম.সি’র প্রাক্তন সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর আন্তর্জাতিক বিনিয়োগ প্রচার বিভাগের সদস্য মোহসিনা ইয়াসমিন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো: সমীর সাত্তার, ইউএনডিপির আঞ্চলিক প্রতিনিধি স্টেফান লিলার, গ্রামীণফোন’র সিইও ইয়াসির আজমানসহ অনেকেই।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন গ্র্যান্ড বলরুমে ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট: কারেন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড মিশন ২০৪১’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন এইচপিএম’র প্রিন্সিপাল সেক্রেটারি মো: তোফাজ্জেল হোসেন মিয়া ও মূল বক্তব্য সঞ্চালনা করবেন ড. এম. মাসরুর রিয়াজ।

এছাড়া আরও উপস্থিত থাকবেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়’র সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এমসিসিআই’র সভাপতি সাইফুল ইসলাম, জেট্রো ঢাকান্ড’র কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ ইউহি অ্যান্ডো, ঢাকা কোরিয়া ট্রেড সেন্টার’র বাণিজ্যিক বিভাগের ট্রেড রিপ্রেজেন্টেটিভ (মহাপরিচালক) সামসু কিমসহ অনেকেই।

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের দেশীয় শিল্পে বিনিয়োগে আকৃষ্ট করতে ফিকি সদস্য ও সরকারি স্টেকহোল্ডাররা একসঙ্গে ৪০টি স্টল পরিচালনা করবেন। ২ দিনব্যাপী এ মেলায় বিটুবি ও বিটুসি প্রদর্শন করা হবে। ২০ নভেম্বর পর্যন্ত মেলাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। ফিকি’র ‘৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা ২০২৩’ এর কৌশলগত অংশীদার বাণিজ্য মন্ত্রণালয় ও বিডা।

প্রসঙ্গত, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনায় বিগত ছয় দশক ধরে ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) বাংলাদেশের ২১টি খাতজুড়ে ৩৫টি দেশের ২০০টিরও বেশি সদস্যের প্রতিনিধিত্ব করে যাচ্ছে। বাংলাদেশের সামগ্রিক ফরেইন ডেভেলপমেন্ট ইনডেক্স’র ৯০%, সরকারের অভ্যন্তরীণ রাজস্বের ৩০% অবদান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধনের ২৫% অবদান রাখে ফিকি।

বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ চেম্বার ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) ১৯৬৩ সালে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। একটি শীর্ষস্থানীয় চেম্বার হিসাবে ফিকি বাংলাদেশের ২১টিরও বেশি খাতে বিশ্বের ৩৫টি দেশজুড়ে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করে। ছয় দশকের এ যাত্রায় চেম্বারের ২০০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান সরকারের অভ্যন্তরীণ প্রায় ৩০% রাজস্ব আয়ে অবদান রাখছে এবং বাংলাদেশে ৯০% এর বেশি অভ্যন্তরীণ এফডিআই’র প্রতিনিধিত্ব করছে। ফিকি’র সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যপূরণে কাজ করছে ও সামাজিক কল্যাণে অবদান রাখে দেশের উন্নয়নে কাজ করছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD