শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন




পিটার হাস সীমানা মেনে চলবেন বিশ্বাস কাদেরের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৩:০০ pm
ওয়াশিংটন US Ambassador Peter D. Haas United States Ambassador মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa usa Ambassador Haas haas
file pic

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের চলাচলের, কার্যক্রমের একটা সীমানা আছে। আমরা বিশ্বাস করি তিনি সেটা মেনে চলবেন।

বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পক্ষপাতমূলক আচরণ আওয়ামী লীগের কাম্য নয়। তাকে আমরা আমাদের পক্ষে চাই না। অন্য কোনো দলের পক্ষে পক্ষপাতিত্ব করেন তাও চাই না। তারা অবশ্য এরই মধ্যে বলেছেন তারা কোনো দলের পক্ষালম্বন করবেন না। আমরা চাই বাস্তবে যেন তার প্রতিফল ঘটে।

বিভিন্ন দেশ ও সংস্থা নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে… সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতিমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত না।

তিনি আরও বলেন, নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি তাদের শেষ কথা বলে দিয়েছে। তাই তাদের নিয়ে কথা বলার কোনো জায়গা নেই।

রওশন এরশাদের নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে তিনি জানান, জাতীয় পার্টি অংশ নিচ্ছে। সেখানে ব্যক্তি বিশেষের বয়কটে কিছু আসে যায় না।

দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্য জাগরণ দেখা যাচ্ছে। এই নির্বাচন ভোটারবিহীন হবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD