বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন




আমার জীবনে কোনো অস্তিত্ব

শাকিব খান আর বুবলীর পাল্টাপাল্টি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৪:১৮ pm
shakib-bubli শাকিব-বুবলী shakib bubli শাকিব বুবলী shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং shakib khan shakib khan শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং Shobnom Bubly anchor চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি
file pic

আমার জীবনে বুবলীর কোনো  অস্তিত্ব নেই

সম্প্রতি গানবাংলা টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের খবর চাউর হয়। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। এরপর মুন্নি ও অপু বিশ্বাসের একটি কলরেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম।

তাপস-বুবলীর প্রেমের খবর যখন সামনে আসে, তখন ভারতে বারাণসিতে প্যানইন্ডিয়ান অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’র শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝেও তিনি শুনেছেন এসব ঘটনা। সেসময় মুখ খোলেননি এ সুপারস্টার। তবে দেশে ফিরে গণমাধ্যমের কাছে এ নিয়ে কথা বলেছেন শাকিব। তিনি বলেন, কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব। অপমানিত মনে করব।

মুন্নি ভাবিকে আমি যত স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে আমি এত অসহায়ভাবে আশা করিনি। আর এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল। মুন্নি ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি। কখন কার রূপ যে মিডিয়াতে চেঞ্জ হয়, বলা যায় না। এটা আমার কোনো ম্যাটার না। এই ব্যাপারে আমি জড়াতেও চাই না।

শাকিব আরো বলেন, আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতেই চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব। অনেকে হয়ত মনে করছে, আমার সঙ্গে তার (বুবলী) কিছু একটা সম্পর্ক আছে। শাকিবকে বললে হয়ত এর কোনো সলিউশন হবে। হয়ত কোনো হোপ নিয়ে বলেছে। কিন্তু আমি বলেছি, আমার লাইফে তো এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই। তার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নাই।

এর আগেও অনেকের সঙ্গে বুবলী সম্পর্কে জড়িয়েছেন বলে জানান শাকিব। সেজন্য তাকে সাবধানও করেছিলেন কয়েকবার। এমনকি কিছু ক্ষেত্রে দোষ নিজের কাঁধেও নিয়ে চুপ করে ছিলেন।

শাকিবের কথায়, তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন। সেটার অডিও আমরা সবাই শুনলাম। আমারটা আমি না-ই বললাম। আর ওইগুলো (স্ক্যান্ডাল) হয়ত তাদের ওয়াইফরা বলেননি বা এতটা ছড়ানোর আগে অনেক ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ছড়ায়নি। এই ঘটনাগুলোয় আমি অনেক কিছু আমার ঘাড়ে নিয়েছি। আমার ওপর দিয়ে দোষ গেছে, আমি চুপ করে বসে ছিলাম। তাদের বিরুদ্ধে কখনও কিছু বলতে চাইনি। আজও বলছি না। কাউকে বলছি না যে, তাপসের বউ আমাকে কী বলেছেন!

জীবনে অনেকবার মানুষ চিনতে ভুল করেছেন বলে জানান শাকিব। বিশেষ করে বুবলীকে তিনি চিনতে পারেননি। তার কথায়, আমি আসলে বরাবরই মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে দ্বিতীয়বার (বুবলীকে বিয়ে) আমি মানুষ চিনতে ভুল করেছি। মানুষের বাহ্যিক আচরণ দেখে তাকে জাজ করা মুশকিল। সিনেমাতে যেমন দেখা যায়, যাকে চিন্তাই করতে পারি না যে তিনি ক্রিমিনাল হতে পারে। পরে দেখা যায়, তিনি সবচাইতে বড় ক্রিমিনাল।

শাকিবের মন্তব্যের প্রতিক্রিয়ায় বুবলী বললেন, ‘ভূতের মুখে রাম রাম’

শাকিব খান ও শবনম বুবলীর মধ্যেকার সম্পর্ক কেবল অবনতির দিকেই যাচ্ছে। একদিকে শাকিব বলছেন, তার সঙ্গে বুবলীর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বুবলীর দাবি, তাদের এখনও বিচ্ছেদ হয়নি। সম্প্রতি বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও মুখ খুলেছেন শাকিব খান। এক সাক্ষাৎকারে তিনি জানান, তার জীবনে এ নায়িকার কোনো অস্তিত্ব নেই। এমনকি বুবলীর আগেও স্ক্যান্ডাল রয়েছে বলেও মন্তব্য করেন শাকিব। এসব কথা বুবলীও শুনেছেন। ফেসবুকে জানিয়েছেন প্রতিক্রিয়া। শাকিবের নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ভূতের মুখে রাম রাম (নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন।

অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।

গেল মাসে গানবাংলা টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের খবর চাউর হয়। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। এরপর তার আর অপু বিশ্বাসের একটি অডিও ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম। তাপস-বুবলীর প্রেমের খবর যখন সামনে আসে, তখন ভারতে বারাণসিতে প্যানইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝেও তিনি শুনেছেন এসব ঘটনা। কিন্তু তখন মুখ খোলেননি। তবে দেশে ফিরে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন শাকিব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD